শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্ন মিউনিখের ফুটবলার লুকাস এরনঁদেজের ৬ মাসের জেল

স্পোর্টস ডেস্ক : [২] স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করায় এই শাস্তি পান। মাদ্রিদের একটি আদালত এই রায় দিয়েছে। আগামী মঙ্গলবার ( ১৮ অক্টোবর) এরনঁদেজকে আদালতে হাজির হতেই হবে। এরপর তার স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য ১০ দিন সময় থাকবে। নিজের পছন্দের কারাগারও বেছে নিতে পারবেন তিনি।

[৩] ফুটবলের ওয়েবসাইট মার্কা জানায়, শাস্তির বিরুদ্ধে এর মধ্যেই আপিল করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এরনঁদেজ মারামারিতে জড়ান সেই সময়কার বান্ধবী আমেলিয়া ইয়োরেন্তের সঙ্গে। সেই আমেলিয়াই এখন তার স্ত্রী। বিডিনিউজ বলছে, সেসময় অবশ্য দুজনের কেউ পরস্পরের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। শরীরে কিছুটা আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেন আমেলিয়া।

[৪] গোল ডটকম জানায়, তাকে লাঞ্ছিত করার জন্য এরনঁদেজকে ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেওয়া হয়েছিল। তখন তিনি খেলতেন আতলেতিকো মাদ্রিদে। এরনদেঁজকে তখন আমেলিায়ার ৫০০ মিটারের মধ্যে না থাকার আদেশও দেওয়া দেওয়া হয়েছিল। সহিংসতা, হামলা ও সম্পত্তির ক্ষতি করার জন্য আমেলিয়াকেও ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেওয়া হয়েছিল।

[৫] জি নিউজ জানায়, নিজেদের মধ্যে সেই তিক্ত ঘটনা ভুলে পরে মিল হয়ে যায় এরনঁদেজ ও আমেলিয়ার। কিছুদিন পর বিয়েও করেন তারা। বিয়ের পর ওই বছরই একসঙ্গে মাদ্রিদে ফিরে আইনের বেড়াজালে ফেঁসে যান এরনঁদেজ। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়