শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে অপহৃত ৪ শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ৫

অপু রহমান: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ শ্রমিককে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা।

[৩] এ ঘটনায় অপহৃতদের বন্ধু লিপন ভূলতা ফাঁড়ির পুুলিশকে অবগত করলে পুলিশ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার সাওঘাট এলাকার হাজী শের আলীর ছেলে নজরুলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই শ্রমিকদের উদ্ধার করে পুলিশ। এসময় ৫ জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো-রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার আমান চৌধুরীর ছেলে শাকিব চৌধুরী (২০) ও একই এলাকার রাম দাসের ছেলে রাম কিশোর (১৯), বরগুনা এলাকার শহিদ খন্দকারের ছেলে সাব্বির হোসেন (২০) ও খোকন মুসল্লির ছেলে তামিম মুসল্লি (২০) এবং আড়াইহাজার থানার লস্করদী এলাকার সানাউল্লা ভূইয়ার ছেলে জাবেদ ভূইয়া (২২)।

[৫] উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- দিনাজপুর জেলার শে^তাবগঞ্জ উপজেলার আবু সুলতানের ছেলে মো. মমিনুল ইসলাম (১৮), জাবেদ মুর্মুর ছেলে রিপন মুর্মু (১৯), সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লা ইসলাম (২৩), মৃত শ্রী সাধু চন্দ্র রায়ের ছেলে শ্রী মিঠুন চন্দ্র রায় (২০)।

[৬] এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপহরন মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার (১৩ অক্টোবর) নারায়নগগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

[৭] পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় গার্মেন্টস কর্মীরা পুজার ছুটি পেয়ে দিনাজপুর জেলায় দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য কারখানা থেকে ইজি বাইকযোগে গাউছিয়াস্থ মাষ্টার কাউন্টারে যাওয়ার পথে উপজেলার সাওঘাট এলাকার সিএনজি ষ্টেশনে পৌঁছালে অপহরনকারীরা তাদের গতিরোধ করে। এসময় রিমন বর্ম, মিঠুন চন্দ্র রায়, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ ইসলামকে জোরপূর্ব অজ্ঞাত স্থানে নিয়ে ০১৯১৩৫৭৪৫১০ মোবাইল থেকে অপহৃতদের বন্ধু লিপনের মোবাইলে ৫০ হাজার টাকা দাবী করে। দাবিকৃত টাকা দিলে তার বন্ধুদের ছেড়ে দেওয়া হবে বলে।
[৮] উপায়ান্তর না পেয়ে লিপন ভূলতা পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান করে অপহরনকারী ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।

[৯] রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, অপহরনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়