শিরোনাম
◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ইউটিউবে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন আঁখি আলমগীর

ইমরুল শাহেদ: শোবিজ জগতের প্রায় সবকর্মীরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। নিজেদের প্রকাশের জন্য এটা হলো একটি চমৎকার প্ল্যাটফর্ম। যখন তারকাদের পর্দায় ছবি থাকে না, যখন কন্ঠশিল্পীদের স্টেজ শো বা টিভি পর্দায় অংশগ্রহণ থাকে না তখন তারা এই ভিডিও মাধ্যমে নিজেদের উপস্থাপন করেন। সম্প্রতি গায়িকা আঁখি আলমগীরও এই দলে শামিল হয়েছেন। সুগায়িকা আঁখি আলমগীর করোনা কালেও বসে ছিলেন না। করোনা নিয়ে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আগে থেকেই তিনি গান গেয়ে যাচ্ছেন।

তবে সেটা সীমিত পরিসরে। এই সময়ে তিনি কিছু কিছু স্টেজ শো করলেও টিভি পর্দায় প্রায়ই ছিলেন অনুপস্থিত। টিভির পর্দায় আরো অনেক খ্যাতিমান কন্ঠশিল্পীকেই দেখা যায় না। গায়ক আসিফ আকবরকে টিভি পর্দায় দেখা না গেলেও তিনি নিয়মিত মিউজিক ভিডিও করেন। এভাবে উদাহরণ আরো দীর্ঘায়িত করা যাবে। তবে স¤প্রতি টিভিতে গান গাওয়া শুরু করেছেন তিনি। তারই অংশ হিসেবে আরটিভির ‘ফোক স্টেশন’ নামের একটি অনুষ্ঠানে প্রথমবার ফোক গান গেয়েছেন। এদিকে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও কনটেন্ট তৈরি করছেন তিনি। এরইমধ্যে একটি গান তৈরি করেছেন। এটি শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এ অনুষ্ঠান প্রসঙ্গে আঁখি আলমগীর গণমাধ্যমকে বলেন, আমার চ্যানেলটির বয়স কম। শ্রোতা-দর্শকের কাছ থেকে নিত্য নতুন গানের আহবান পাচ্ছি। সেই কারণেই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করছি শ্রোতারা আমার সঙ্গেই থাকবেন। অন্যদিকে কয়েকটি নতুন একক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

  • সর্বশেষ