শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের সঙ্গে হাঙ্গেরি সমর্থকদের হট্টগোল, মাঠে হোঁচট খেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] পুলিশের সঙ্গে হাঙ্গেরি সমর্থকদের ঝামেলায় জড়িয়ে পড়ার মাঝে মাঠে গড়ানো ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারল না ইংল্যান্ড। পিছিয়ে পড়ার পর তারা ঘুরে দাঁড়াল বটে, কিন্তু কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না। রক্ষণ জমাট রেখে ফেভারিটদের ঘর থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নজরকাড়া দল হাঙ্গেরি।

[৩] বিডিনিউজ জানায়, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রোলান্দ সাললাই হাঙ্গেরিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জন স্টোনস।

[৪] গোল ডটকম জানায়, গত জুন-জুলাইয়ে ইউরোয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানিকে রুখে দেওয়া হাঙ্গেরি তেমন অসাধারণ কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে, শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তাল মিলিয়ে পাল্টা-আক্রমণে ঠিকই ওঠে তারা। প্রায় ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা ইংল্যান্ড গোলের উদ্দেশ্যে ১১ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। হাঙ্গেরির ছয় শটের মাত্র একটিই ছিল লক্ষ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়