শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ইমো হ্যাকারের তিন সদস্য গ্রেপ্তার

ইফতেখার আলম: [২] রাজশাহীতে ইমো হ্যাকারের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। প্রবাসীসহ বিভিন্নজনের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।

[৩] গ্রেফতারকৃতরা হলো নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯) হরিরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. আল-আমিন (২০) এবং মমিনপুর গ্রামের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১)।
র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৪৯টি সিমকার্ড, চারটি মেমোরি কার্ড, দুটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি টেলিফোন সেটসহ নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

[৪ ]রবিবার ১০ সেপ্টেম্বর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিৎ করেছে র‌্যাব। তাতে বলা হয়, অভিযানের সময় আরও তিনজন ইমো হ্যাকার পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের কাছ হতে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। এদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়