শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলিউডে এ্যাওয়ার্ড জিতল ইরানি চলচ্চিত্র ‘দি ব্যাজার’

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডে গ্লোবাল ননভায়োলেন্ট ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড জিতে নেয় এ ইরানি চলচ্চিত্রটি। এটি প্রযোজনা করেছেন সিনা সাহেদিয়ান। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজেম মোল্লাই। সুদে নামে চল্লিশ বছর বয়সী এক নারী তার দ্বিতীয় বিয়ের সময় এক আশ্চর্য ঘটনা ঘটে। একটি পুরাতন এ্যাপার্টমেন্টে সুদে ও তার পুত্র মাতিয়ার বাস করতেন। একদিন একটি কীট নিয়ন্ত্রণ কোম্পানিকে ডাকার পর কর্মীরা কাজ শুরু করে। তাদের কাজ ভিডিওতে সখের বসে রেকর্ড করে মাতিয়ার। কিন্তু পরের দিন মতিয়ারকে কে বা কারা অপহরণ করে। অপহরণকারীরা মতিয়ারকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১০টি বিটকয়েন দাবি করে। অপহরণকারীরা সুদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও চলচ্চিত্রটির কাহিনী শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দেয়। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়