শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী জনগুরুত্বপূর্ণ ব্রীজটি ঝুঁকিপূর্ণ

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ব্রীজের সংযোগ স্ল্যাবসহ জনগুরুত্বপূর্ণ ব্রীজটি এখন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় স্ল্যাব দেবে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটতে পারে বড় কোনো দূুর্ঘটনা।

[৩] সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে সন্ন্যাসী হয়ে শরণখোলা যাবার পথিমধ্যে দুই ইউনিয়নের সীমান্তবর্তী খাউলিয়া খালের জনগুরুত্বপূর্ণ ব্রীজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

[৪] ব্রীজের উভয় পাশের স্ল্যাবের মাটি দেবে গেছে। ইতোপূর্বে ব্রীজের স্ল্যাব ও পার্শ্ববর্তী মাটি দেবে যায়। যা পরবর্তীতে সংষ্কার করা হয়েছিল। বর্তমানে আবারো স্ল্যাব দেবে যাওয়ায় চলাচলের জন্য ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

[৫] এ ব্রীজ দিয়ে প্রতিদিন খাউলিয়া, সন্ন্যাসী, আমতলী, শরণখোলার হাজার হাজার লোক যাতায়াত করে। সমান হারে যাতায়াত করে মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন। তাছাড়াও প্রতিদিন স্কুল, মাদ্রাসা, কলেজের শত শত শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছে জন সাধারণসহ সকল যান বাহন ও পথচারী।

[৬] খাউলিয়া চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, লাগাতার বৃষ্টি ও জোয়ারের পানির চাপে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রীজের স্ল্যাব দেবে যেতে পারে। জরুরী ভিত্তিতে ব্রীজটি রক্ষায় উভয় পাড়ে টেকসই স্ল্যাব নির্মান প্রয়োজন ।

[৭] উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, ব্রীজের ধসে পড়া স্ল্যাব জরুরি ভিত্তিতে মেরামতের জন্য উর্ধতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ