শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি

মাহিন সরকার: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ নির্বাচিত হয়েছেন। ১৯ জন পুনরায় ও নতুন মুখ এসেছেন ছয়জন। নতুনদের মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে পাঁচজন, আর জেলা ও বিভাগ ক্যাটাগরিতে এসেছেন একজন। নতুন পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

[৩] বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ পরিচালক নিয়ে। দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসার পর বাকি ২৩ পরিচালক এসেছেন তিনটি ক্যাটাগরি থেকে। সব মিলিয়ে ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সরকারের মনোনীত দুইজন ও নির্বাচিত ১৬ জনের বাইরে বাকি সাতজন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

[৪] ফেসবুকে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জয়ী সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।

[৫] শুধু তাই নয়, নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরও ক্রিকেটে উন্নয়নে ভূমিকা থাকবে বলে মনে করেন মাশরাফি, যারা হেরে গিয়েছেন আপনারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিকেটের স্বার্থে কাজ করবেন বলেই আশা করছি, আপনাদের সহযোগিতাও বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন বলেই মনে করি। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়