শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন : ই-কমার্সের লুটপাটের পুরো হিসাব পেতে বিচার বিভাগীয় তদন্ত দরকার

খাজা নিজাম উদ্দিন : আরও কিছু লুটেরাদের ধরা হচ্ছে, তবে ঘটনা একই লুটপাট শেষের পরে। কারো অ্যাকাউন্টে লুটের টাকা নেই। ই-কমার্সের লুটপাটের পুরো হিসাব পেতে বিচার বিভাগীয় তদন্ত দরকার। লুটপাটের সঙ্গে জড়িত সব সিইও নামধারী টাউট বাটপার, সেলিব্রিটি নামধারী দালাল, মোটিভেশনাল স্পিকার নামে দালাল, সুবিধাভোগী সব সেলিব্রিটিসহ প্রত্যেক দালালদের গ্রেফতারের দাবি জানাই। এই লুটপাটের সহযোগীদের অনেকেই বলছেন ‘যা গেছে গেছে, পুরানোটা ঘেঁটে লাভ নেই...নতুন আইন করতে হবে’ যা গেছে গেছে, মানে কী? লুটপাটের ভাগের খবর বের হবে? দালালদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না।

টাকাপয়সা লুটের পরে শীর্ষ বাটপারদের ধরা হচ্ছে, সব দালালদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রচলিত আইনে চাইলেই তাদের বিচার সম্ভব। নতুন আইনের আগে লুটেরা দালাল, তাদের বেনিফিশিয়ারি যে যেখানে থাকুক তাদের প্রত্যেককে দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে ৪০ বছর পরে যদি যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়, তবে ই-কমার্সের রেকর্ড ব্রেকিং লুটপাটের পরে বিচার করা যাবে না কেন? বিচার বিভাগীয় তদন্ত চাই লুটপাটের পুরো চিত্র এ জাতির জানা অধিকার। আর শুধু একজন দু’জন নয়, সব দালালদের দ্রত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়