শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় চোড়াই মদসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

জিএম মিজান: [২] বুধবার দুপুর ১টায় শহরের মফিজ পাগলার মোড় এ অভিযান পরিচালনা করে র‌্যাব- ১২।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া সদরের সেউজগাড়ী হরিজন কলোনী এলাকার মৃত কটিমন বাশফোঁড়ের ছেলে শ্রী কাল্টু বাশফোঁড় (৫০), শিবগঞ্জ উপজেলার রহবল দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেন আকন্দের ছেলে মো. আজাদুল ইসলাম (৩৬)।

[৪] র‌্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৩০ লিটার চোলাইমদ, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্যের বড় বড় চালান শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়