শিরোনাম
◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালিয়াজুরীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক পরিবারের তিনজন নিহত

সুস্থির সরকার : [২] নেত্রকোণার খালিয়াজুরীতে বিদ্যৃৎপৃষ্টে একই পরিবারের তিনজন নিহত ও একজন আহত হয়েছে।

[৩] বুধবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রালতিফপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] নিহতেরা হলেন- ওই গ্রামের সাইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)।
আহতের নাম তাসপিয়া আক্তার (২)। সেও ওই সাইবুল মিয়ার মেয়ে।

[৫] স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিজের নির্মাণাধিন ঘরে বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে দেয়াল ভেজানোর কাজ করছিলেন সাইবুল মিয়া। এসময় নিজের অজান্তে বিদ্যুৎবাহী লিকেজ তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী আবেদা আক্তার এবং সন্তান পিংকি আক্তার বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান।

[৬] এসময় সাইবুল মিয়ার পাশে থাকা তার দুই বছরের শিশু কন্যা তাসপিয়া আক্তারও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

[৭] ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত তিন জনের মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

[৮] এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নিহতদের পরিবারে মানবিক সহায়তা দেওয়ার ব্যাববস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ