শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে মরিচ চাষীর স্বপ্ন ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্র মরিচ চাষীর স্বপ্ন ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা। যে ক্ষতি অপূরণীয়। নন্দীগ্রাম পৌরসভার ৩ ওয়ার্ডের বৈলগ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম একজন হতদরিদ্র কৃষক।

[৩] সে মরিচ চাষকে লাভজনক মনে করে একই গ্রামের কেএম মকছেদ আলীর ছেলে গোলাম রব্বানীর নিকট থেকে বৈলগ্রাম পূর্বমাঠের ৩০ শতক জমি লিজ নিয়ে গ্রীন সুপার মরিচের চাষ করে। ২ মাস পূর্বে মরিচ চাষী খায়রুল ইসলাম ঝড়বৃষ্টি উপেক্ষা করে জমিতে মরিচের চারারোপণ করে থাকে। মরিচগাছের ডালেডালে মরিচ ধরে। আর ১০-১২ দিন পর মরিচ তুলে বিক্রয় করার ইচ্ছে ছিলো তার।

[৪] এমতাবস্থায় সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে কেবাকারা তার মরিচ ক্ষেতে আগাছা দমনের ওষধ স্প্রে করে ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমান হাট-বাজারে ৬ হাজার টাকা মণ দরে কাচামরিচ বিক্রয় হচ্ছে। সেই হিসেবে ১০-১২ দিন পর ওই ক্ষেত থেকে আনুমানিক ২০ মণ মরিচ তুলে বিক্রয় করতে পারতো। যার মূল্য পেতো ১ লাখ ২০ হাজার টাকা।

[৫] ক্ষতিগ্রস্ত মরিচ চাষী খায়রুল ইসলাম জানান, আমি কখনোই কারো ক্ষতি করিনি বা কারো সাথে আমার শত্রুতাও নেই। তবুও কেবাকারা আমার মরিচ ক্ষেতে আগাছা দমনের ঔষধ স্প্রে করে ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমার মরিচ চাষে ৪৩ হাজার ৭৭০ টাকা ব্যয় হয়েছে। যা ধারদেনা করে জোগাড় করতে হয়। আমি মরিচ চাষ করে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আর রইলো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়