শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় মালামাল

কামাল শিশির: [২] রামুর ঈদগড় বাজারসহ উপজেলার প্রতিটি বাজারে লাগামহীন চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনিয় মালামাল। কেজি ৫০টাকার কমে গ্রামাঞ্চলের বাজারগুলোতে সবজি ক্রয় করতে পাচ্ছেন না গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।

[৩] রামুর জোয়ারিয়ানালা বাজার,পানিরছড়া বাজার, ঈদগড় বাজারসহ আরো বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,
করলা ৬০, বেগুন ৬০, মুলা ৬০,কাঁচা মরিচ ২০০টাকা বিক্রি হচ্ছে।

[৪] ঈদগড় বাজারের সবজি ব্যবসায়ী মোঃ জাকের জানান,বাজারে সবজির দাম চড়া। জোয়ারিয়ানালা এলাকার দিন মজুর শামশুল আলম বলেন,সারাদিন ৩শ থেকে ৪শ টাকা কামাই তারমধ্যে সবজি কিনতেই খরচ হয় ২০০/২৫০ টাকা।

[৫] সরকারিভাবে যদি খোলা বাজারে ভোগ্যপণ্য বিক্রয় করা হতো, তাহলে আমরা উপকৃত হতাম।

[৬] এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারির আভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতারা সরকার নির্ধারিত দর অমান্য করে কিছুটা নিজের (চড়া) দামে বিক্রি করছে। ফলে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষরা ওই দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

[৭] বাজার মূল্য নিয়ন্ত্রণে হাট ও বাজারে অভিযান পরিচালনা দরকার বলে মনে করছেন এলাকার খেটে খাওয়া মানুষ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়