শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্যান্ডোরা পেপারে ৭০০’র বেশি পাকিস্তানির নাম, আছেন ইমরান ঘনিষ্ঠরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের ঘনিষ্ঠ বৃত্তের গুরুত্বপূর্ণ সদস্যরা গোপনে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তাদের মধ্যে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্য এবং প্রধান আর্থিক পৃষ্ঠপোষকেরা আছেন। রয়টার্স

[৩] এতে রয়েছেন, দেশটির অর্থমন্ত্রী শওকত তারি, সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহি, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার।

[৪] পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্যরা চারটি অফশোর কোম্পানির মালিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

[৫] ক্ষমতাসীন পিটিআই দলের শীর্ষস্থানীয় দাতা আরিফ নকভির নাম প্যান্ডোরা পেপারসে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়