শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

মোশায়ারা আক্তার: [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতু সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

[৩] গত বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতু সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মৃত দেহটি উদ্ধার করেছে পুলিশ।

[৪] দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভাসমান অবস্থায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়