শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল হতে হবে : আইনমন্ত্রী

রুবেল মজুমদার : [২] আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সে দিকে খেয়াল রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

[৩] বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতি ফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

[৪] তিনি আরো বলেন, প্রবীণদের স্মৃতি ফলক দেখে নতুনরা অনুপ্রেরণা পাবে এবং তাঁদের আদর্শে নিজেকে চালিত করবে। করোনা ভাইরাসের সময় ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে ভার্চুয়াল কোর্টের সেবা পেয়েছে দেশবাসী। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

[৫] জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ।

[৬] অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড.আল মাহমুদ সাগর ও রিক্রেয়শন সম্পাদক অ্যাড.বিল্লাল হোসন। এ সময় বিচারকসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়