শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবির হলে অস্ত্রসহ বহিরাগত যুবক আটক

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এক বহিরাগত যুবক চাপাতি সদৃশ একটি দেশীয় অস্ত্র নিয়ে হল এবং বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করে। এসময় বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়েপড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা কর্মী এবং শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

[৩] সোমবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানা যায়, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। পরবর্তীতে তাকে পুলিশের মধ্যস্থতায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

[৪] প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে এই যুবক জানায়, তার নাম নুরন্নবী নিলয়, পিতার নাম জাহাঙ্গীর। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার বাংলাবাজার সংলগ্ন ২৩ নং গেট এলাকায়। ওই যুবকের কাছ থেকে একটি বড় চাপাতি সদৃশ দেশীয় অস্ত্র, হিন্দিতে লেখা একটি চিরকুট, একটি এটিএম কার্ড ও একটি কম্পিউটার চিপ পাওয়া যায়।

[৫] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আমাদের মেইন গেট এবং হলগুলোতে নিরাপত্তাকর্মীরা দায়িত্বে থাকার পর অস্ত্রসহ এভাবে বহিরাগতদের প্রবেশ উদ্বেগজনক। যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং যারা দায়িত্বে অবহেলা করছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো।

[৬] এবিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জেসমিন চাকমা বলেন, মনে হয়েছে ছেলেটি মানসিকভাবে অসুস্থ। আমরা তার অভিভাবককে তাকে ডেকে তাদের জিম্মায় দিয়েছি।

  • সর্বশেষ