শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুকুরের মাংস খাওয়া বন্ধের ইস্যু তুললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সঞ্চয় বিশ্বাস : [২] কুকুরের মাংস খাওয়া বন্ধের ইস্যুটি নতুন করে আজ সোমবার আলোচনায় এনেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দেশটিতে কুকুরের মাংস খাওয়া একটি পুরনো রীতি। যমুনা টিভি, মাসবজমিন

[৩] সেখানে বছরে অন্তত ১০ লাখ কুকুরের মাংস খাওয়া হয়। কিন্তু সোমবার সাপ্তাহিক মিটিংয়ে প্রধানমন্ত্রী কিম বু-কায়ুমের কাছে প্রেসিডেন্ট মুন জানতে চান- এখনও কি কুকুরের মাংস খাওয়া বিচক্ষণতার সঙ্গে নিষিদ্ধ করার সময় আসে নি? তার এ বক্তব্যে কুকুরের মাংস খাওয়া বন্ধের পক্ষে জোরালো সুর খুঁজে পাওয়া যায়।

[৪] দেশটিতে দীর্ঘ দিন ধরেই পশু অধিকারকর্মীরা দাবি করছেন, যেন কুকুরের মাংস খাওয়া বন্ধ করা হয়। এ জন্য তারা দেশটির সরকারকে চাপ দিয়ে আসছিলেন। এখন প্রেসিডেন্টের এই বক্তব্যে পর দেশটিতে কুকুরের মাংস খাওয়া বন্ধের দাবি আরও জোরালো হয়েছে।

[৫] তরুণ প্রজন্মের কাছে এই রীতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। একই সঙ্গে পশু অধিকারকর্মীদের পক্ষ থেকেও কুকুর খাওয়া বন্ধ করার জন্য চাপ আছে। ফলে সোমবারের সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট মুন তার প্রধানমন্ত্রীর প্রতি ওই প্রশ্ন ছুড়ে দেন বলে প্রেসিডেন্সিয়াল মুখপাত্র জানিয়েছেন।

[৬] খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় পশু পালনের রীতি বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে অনেক মানুষ কুকুর পালন করেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মুনও। তিনি কুকুর পছন্দ করেন এমন পরিচিতিও আছে। প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ভিতরে রয়েছে বেশ কয়েকটি কুকুর।

  • সর্বশেষ