শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমান নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদিসহ আটক ১

সুজন কৈরী :[২] রাজধানীর মিরপুর এলাকায় রোববার অভিযান চালিয়ে বিপুল পরিমান নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদিসহ কালো বাজারী চক্রের একজন সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতের নাম- কাওছার হামীদ মুন্না (২৯)।

[৩] তার কাছ থেকে ২ হাজার ৪৩০টি পালস্ অক্সিমিটার, ১৮৬টি ইনফারেড থার্মোমিটার এবং নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পূর্ব পরিকল্পিত ভাবে অধিক মুনাফার আশায় নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদি প্রতারণার উদ্দেশ্যে বিক্রি করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করছিলেন।

[৪] সোমবার র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কাওছার চিকিৎসা সরঞ্জামাদির বিষয়ে বিনিয়োগ বোর্ডের অনুমোদন, ট্রেড লাইসেন্সে কি ধরনের ব্যবসার উল্লেখ, জয়েন ষ্টক এক্সচেঞ্জের অনুমোদন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এনওসি ও রেজিষ্টেশন সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি জানান, করোনা পরবর্তী সময়ে স্কুল-কলেজ খুললে জব্দ জাম্পার পালস্ আক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটারের ব্যপক চাহিদা হবে বিধায় অধিক মুনাফা লাভের আশায় বর্ণিত মালামাল নিজের কাছে মজুদ রেখেছে বলে স্বীকার করেন।

[৫] পরে জব্দ মালামাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করে জানা যায়, জাম্পার পালস্ আক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটারগুলোতে একই তাপমাত্রা প্রদর্শন করে। তিনি আরও জানান, জাম্পার পালস্ আক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার গুলো নিম্নমানের। যা ব্যবহার যোগ্য নয়।

  • সর্বশেষ