শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানি নির্বাচন: জয়ের দৌড়ে এগিয়ে প্রধান দুই দল

আখিরুজ্জামান সোহান: [২] ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে । সাম্প্রতিক ইতিহাসে এমন নির্বাচন দেখেনি দেশটির। এর মূল কারণ বিজয়ী হয়ে কে সরকার গঠন করছে তা নিশ্চিত বলা যাচ্ছে না।আল জাজিরা

[৩] এক বুথ ফেরত জরিপে বলা হয়, নির্বাচনে আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) সমান সংখ্যক জনসমর্থন পেতে যাচ্ছে। সেখানে বলা হয়, সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোনও একটি সরকার গঠন করতে পারে।

 

[৪] বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন অনানুষ্ঠানিক আলোচনা প্রাধান্য পাবে। গ্রিন ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠনের আলোচনা শুরু হতে পারে। তাতে সময় লাগতে পারে কয়েক মাস।

[৫] এছাড়া গ্রিন পার্টি পেয়েছে ১৫ শতাংশ ভোট বলে উল্লেখ করা হয়েছে জরিপে। ব্যবসাবান্ধব দল এফডিপি ও অভিবাসনবিরোধী দল এএফডি ১১ শতাংশ করে ভোট পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়