শিরোনাম
◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের ভোটাধিকার আদায়ে বিএনপি ছাড়া কেউ কথা বলে না : শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির জেলা করোনা সেলের উদ্যোগে করোনার ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঔষধ সামগ্রী বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

[৩] এ উপলক্ষে বোয়ালমারী পুরনো বাসস্টান্ডে শনিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, "বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় দেশের জনগণের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় না থাকলেও সব দুর্যোগে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।"

[৪] নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মানুষের ভোটাধিকার আদায়ে বিএনপি ও জিয়া পরিবার ছাড়া কেউ কথা বলে না তাই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাহলেই মানুষ কথা বলার অধিকার ফিরে পাবে। " মানুষের অধিকার ও দেশনেত্রীকে মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি।

[৫] উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিয়া মুকুল, মো. ইকরাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়