শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি নির্বাচনে নতুন মুখ দেখে আমি খুশি: নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক : [২] গত ২১ সেপ্টেম্বর বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বোর্ডসভা শেষে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন আসন্ন নির্বাচনে তার কোন প্যানেল নেই। নতুনদের বোর্ডে চান বলে জানিয়েছিলেন বর্তমান সভাপতি।

[৩] গণমাধ্যমের মুখোমুখিও হয়ে পাপন বলেছিলেন, ‘আবারও বলে নিচ্ছি এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগে থেকেই বলে আসছি আবারও বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন নতুন ধারণা, নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে তাহলে নতুন কিছু করার আইডিয়াও আসে না। সব একই ধারায় চলতে থাকে। এবার আমি মনে প্রাণে চাচ্ছি নতুন লোকের আসা উচিত।’

[৪] নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবার পর থেকে ইতোমধ্যে নতুন মুখদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে। গতকাল খালেদ মাসুদ পাইলটের পর শনিবার ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমও।

[৫] আজ নিজে মনোনয়নপত্র সংগ্রহ করে নাজমুল হাসান পাপন জানালেন নতুন মুখ দেখতে পেয়ে খুশি তিনি।

[৬] পাপন গণমাধ্যমকে আজ বলেন, ‘আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখেছি (নতুন মুখকে মনোনয়ন কিনতে)। দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি, যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’

[৭] উল্লেখ্য, ৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে গতকাল (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মনোয়নপত্র বিতরণ।

  • সর্বশেষ