শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কিশোর বাউলকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে খেলাঘর

মনিরুল ইসলাম: [২]বগুড়ায় ১৬ বছর বয়সী কিশোর বাউল শিল্পী মেহেদী হাসানের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুসংগঠন খেলাঘর।

[৩] শনিবার জাতীয় প্রেস কাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। একই সঙ্গে নির্যাতিত বাউলসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

[৪] সাংবাদিক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, সাইফুদ্দিন শোভন, সাংবাদিক অশোকেশ রায়, অধ্য শামীম সিকদার, রফিকুজ্জামান নয়ন, ফিরোজ আলম এবং শিশুবক্তা ইতি।

[৫] সমাবেশে বক্তারা বলেন, জীবিকার প্রয়োজনে বাউল জীবন বেছে নেয় বগুড়ার শিবগঞ্জের ১৬ বছর বয়সী কিশোর মেহেদী হাসান। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর আর্থিক অনটনের কারণে শিাজীবনের সমাপ্তি টেনে পাশের গ্রামের এক বাউল শিল্পীকে গুরু ধরে তাঁর কাছে তালিম নিতে থাকে। অল্পদিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পায় এই কিশোর বাউল। একই গ্রামের কয়েক মাতব্বর গত ২৩ সেপ্টেম্বর ওই কিশোর বাউলকে ঘুম থেকে তুলে ধরে নিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়।

[৬] তারা বলেন, কিশোর বাউল এখন গ্রামছাড়া। সে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, সংগঠক এবং শিশুকিশোরেরা ক্ষুব্ধ।

[৭]
বক্তারা আরও বলেন, খেলাঘর মনে করে এই ঘটনা সংবিধানবিরোধী এবং জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদপরিপন্থী। কর্মসূচি থেকে সারা দেশের সকল পর্যায়ের সাংস্কৃতিক কর্মী ও তরুণদের এই মানবতাবিরোধী জঘন্য ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়