শিরোনাম
◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ

এ.এইচ.সবুজ: [২] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোয় সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন পরিপন্থী।

[৪] এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[৫] নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

  • সর্বশেষ