শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার দেবহাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

শেখ ফরিদ: [২] সাতক্ষীরায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] নিহত পূর্ণিমা দাস (১৬) টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা এবং সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে তারকের বাগানে পূর্ণিমা দাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

[৪] গাভা হাইস্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ছাত্রীর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ণিমা দাস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারক মন্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

[৫] দেবহাটা থানার এসআই ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়