শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে

স্বপন দেব: [২] মৌলভীবাজার জুবায়ের আহমদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুর্খে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।

[৩] জানা যায়, আহত ব্যবসায়ী জুবের আহমদ (৪২) জেলা সদরের কুসুমভাগ এলাকায় রাজা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছামাত্র কে বা কারা তার ওপর হামলা করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

[৪] মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ প্রতিনিধিকে বলেন, ব্যবসায়ীর ওপর কে বা কারা হামলা করেছে তার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়