শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে মাস্ক ব্যবহারে শিথিলতা

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতে কিছু স্থানে ক্ষেত্রবিশেষে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। শিগগিরই আমিরাত সরকার যেসকল স্থানে মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক নয় তা নির্ধারণ করে স্টিকার লাগানোর ঘোষণা দিয়েছে।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) আমিরাত সরকার এই ঘোষণা দেয়।

[৪] ঘোষণাতে বলা হয় আবাসিক এলাকায় শরীর চর্চা করার সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। এছাড়াও একই পরিবারের সদস্যরা গাড়িতে বসলে মাস্কের প্রয়োজন নেই। সেলুন, বিউটি পার্লার, বিচেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। এসব স্থানে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আরো বলা হয়েছে কেউ যদি একা বসে থাকে তাহলেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়