শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারিত গ্রাহকদের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়কে নিতে হবে : অর্থমন্ত্রী

খালিদ আহমেদ : [২] আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠানের ছাড়পত্র বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ফলে প্রতারিত গ্রাহকরা যাতে অর্থ ফেরত পায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে।

[৩] অর্থমন্ত্রী বলেন, যেহেতু ই-কমার্স প্রতিষ্ঠানের ছাড়পত্র এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ফলে তাদের দায়িত্ব বেশি। পাশাপাশি সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের দায়িত্বও আছে। প্রতারিত গ্রাহকরা যাতে তাদের অর্থ ফেরত পায় সে ব্যাপারে প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে।

[৪] বুধবার (২২ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

[৫] এর আগে বুধবার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থপাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং মোহাম্মদ কাওছার। রিটের শুনানি শেষে ইভ্যালির কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়