শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমি হাফিজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা দেখছেন সেটা ছিলো শাহবাগ হোটেল

জেমি হাফিজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা দেখছেন সেটা ছিলো শাহবাগ হোটেল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর পূর্ববাংলার রাজধানী ঢাকায় উনিশ শতকে বেশকিছু ভবন মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিলো। যেগুলোয় বাইজিদের নাচানো হতো।‘ইসরাত মঞ্জিল’ ছিলো এরকমই একটি উল্লেখযোগ্য বাইজি ঘর,বিখ্যাত বাইজিরা এখানে নাচতেন। ১৯০৬ সালের ১৪ ও ১৫ এপ্রিল এ ভবনটি নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন এর স্থান হিসেবে নবাব সলিমুল্লাহ এটা নির্বাচন করেন। ‘অল ইন্ডিয়া মুসলিম লীগ’ ৩০ ডিসেম্বর,১৯০৬ সালে এ ভবনেই প্রতিষ্ঠা করা হয়, এটি সংস্করণ করে পরবর্তিতে রুপান্তরিত করা হয় হোটেলে, যা প্রথম আন্তর্জাতিক মানের তিন তারকা হোটেল ঢাকার।‘শাহবাগ হোটেল’ "ঝযধযনধময Hotel"। হোটেলের স্থপতি ছিলেন ইংরেজ এডোয়ার্ড হাইক্স ও নকশা করেছিলেন রোনাল্ড ম্যাক কেনেল। শাহবাগ মোড়ের পূবালি ব্যাংক এর পেছনে অবস্থান ছিলো।

পূবালি ব্যাংকের ভবনটি সে সময় মুসলিম লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। পাকিস্তান আমলে ১৯৬৫ সালে ইনষ্টিটিউট অফ পোস্ট- গ্রাজুয়েটে মেডিসিন এন্ড রিসার্চ (IPGMR) অধিগ্রহণ করে ভবনটি, যাকে সংক্ষেপে ‘পিজি হাসপাতাল’ বলা হয়। এখানে এমবিবিএস ডিগ্রী ছাত্র ভর্তি করা হয় ১৯৮১ ও ১৯৮২ সালে দুটি ব্যাচে। পরবর্তীতে ১৯৯৮ সালে শেখ হাসিনার ১ম সরকার এর সময় জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে ‘ইনষ্টিটিউট অফ পোস্ট- গ্রাজুয়েটে মেডিসিন অ্যান্ড রিসার্চ’ (IPGMR)কে বিশ্ববিদ্যালয়ে উন্নত করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করেন। উচ্চতর মেডিকেল শিক্ষা ও গবেষণার লক্ষ্য নিয়ে পিজি হাসপাতালে যাত্রা শুরু হয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। এখন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ ‘চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে পরিচিত। শিক্ষা,গবেষণা, মানসম্মত চিকিৎসা। তিনটাই সমান্তরালভাবে চলছে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ