শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে শিশুর কান্না শুনে ঝুপড়ি থেকে মায়ের মরদেহ উদ্ধার

সাদেক আলী: বাড়ির পাশে নির্জন অন্ধকার ঝুপড়ির মধ্যে অঝোরে কান্না করছে এক শিশু। কান্নার শব্দ শুনে এলাকার লোকজন গিয়ে দেখতে পায় এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ। পাশে বসেই 'মা-মা' ডেকে অঝোরে কান্না করছে ছোট্ট শিশু ফাতেমা। শিশুটির শরীরেও লেগে আছে রক্তের দাগ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ইয়াসমিন (৩২) কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। ৮-১০ বছর আগে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের (৪০) সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। সময়টিভি নিউজ

বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে কলহ লেগেই ছিল তাদের মধ্যে। এ নিয়ে মামলাও চলছে। কয়েকদিন আগে দুই পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় ইয়াসমিন স্বামীর বাড়িতে ফেরত আসেন গত দুই দিন আগে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, অন্ধকার নির্জন জায়গা থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনে আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।

সেখানে গিয়ে দেখতে পান এক নারীর ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আর লাশের পাশে বসে তিনবছর বয়সী এক কন্যা শিশু ফাতেমা অনবরত কান্না করছে।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে। ইয়াসমিন হত্যার সঙ্গে স্বামী সাদ্দাম ও তার পরিবারের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারনা এলাকাবাসীর।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ