শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে কারাম উৎসব উদযাপিত

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব উদযাপিত হয়েছে। উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আদিবাসী সম্প্রদায় প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কারাম উৎসব পালন করে থাকে। এবারো ইউসুফপুর গ্রামের আদিবাসী সম্প্রদায় কারাম উৎসব পালন করেছে।

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) আদিবাসী নর-নারীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে কারাম উৎসব পালন করে। সন্ধ্যায় এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত।

[৪] অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা বিমল চন্দ্র উরাও, সঞ্জয় কুমার উরাও, নির্মল চন্দ্র উরাও, বিপুল চন্দ্র উরাও, উজ্জল চন্দ্র উরাও ও সনাতন চন্দ্র উরাও প্রমুখ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়