শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ছিনতাইকারীর ১১ সদস্য আটক

সোহাগ হাসান: [২] শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাইকারীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

[৩] শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসপি হাসিবুল আলম বিপিএম। আটকরা হলেন,মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের মেত জেনদাল মোল্লার ছেলে সুমন (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার কালাম ব্যাপারির ছেলে কাইয়ুম (৩০) এবং একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯) মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩)।

[৪] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বেশদিন যাবৎ শহরে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কোন ভুক্তভোগী অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১১ ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়