শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ফের বেড়েছে করোনা রোগী, শনাক্তের হার ৩.৬৬%

জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

[৪] জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের মধ্যে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হন। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীতেই ২৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত একদিনে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

[৫] চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৩৫ জন। জেলায় মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৭৯ জনের। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়