শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক আগেই ইভ্যালি ছেড়েছি, বললেন সংগীতশিল্পী তাহসান

বিনোদন ডেস্ক : অনেক আগেই তিনি ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছেন বলে দাবি করছেন প্রতারণার অভিযোগে আলোচনায় থাকা ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির পণ্যদূত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে কবে ছেড়েছেন তা বলেননি এ অভিনেতা।

বিভিন্ন গণমাধ্যমে খবরে এসেছে, গ্রাহকদের অসন্তোষ নিয়ে নানা বিতর্কের মধ্যে চুক্তিবদ্ধ হওয়ার এক মাসের মধ্যেই চুক্তি বাতিল করেছিলেন তিনি। গত মার্চে ‘ফেইস অব ইভ্যালি’ হিসেবে দুই বছরের জন্য তাহসানের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিল ইভ্যালি; পাশাপাশি কোম্পানির ‘চিফ গুডউইল অফিসার’ হিসেবেও চুক্তিবদ্ধ ছিলেন তিনি।

বিপুল দেনায় ডুবতে বসা এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তারা গ্রেপ্তার হওয়ার পর ইভ্যালির সঙ্গে তাহসান রহমান খান, রাফিয়াত রশিদ মিথিলার মত তারকাদের চুক্তি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে ফেইসবুকে।

তাহলে এতদিনেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তাহসান বলেন, “নন ডিসক্লোজার শর্তের কারণে সেটা নিয়ে কথা বলতে পারিনি।”

এ কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তার (সিএমও) দায়িত্বে থাকা আরিফ আর হোসাইন গত জুনেই চাকরি ছেড়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়