শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা

জাকারিয়া জাহিদ: [২] পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সকেভেটর ও একটি পন্টুন জব্দ করা হয়।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এসময় নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাসে মং জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে সোহেল গাজী (২১) কে ১ লাখ টাকা, আলাউদ্দিন হাওলাদার (২৫) কে ১ লাখ টাকা এবং সুমন মৃধা (২৩) কে ১ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

[৫] নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি আন্ধারমানিকসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে মাটি কেটে আসছে। কোষ্টগার্ড ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়