শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে অটোরিকশার ভাড়া বেশি চাওয়ায় চালককে কুপিয়ে হত্যা

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জে ভাড়া ১০ টাকা বেশি চাওয়ায় বাকবিতণ্ডার জের ধরে এক অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করেছে এক যাত্রী। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে মো. আবুল হোসেন (৩৫) নামের ওই রিকশাচালককে কোপানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবুল হোসেন ওই গ্রামের চান মিয়ার ছেলে।

[৪] স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে রিকশায় নিয়ে গনিপুর গ্রামে যান। ভাড়া নেওয়ার সময় ১০ টাকা বেশি চাওয়ায় যাত্রীর সঙ্গে বাকবিতণ্ড হয় তার। এর জেরে যাত্রী তার বাড়ি থেকে দা এনে চালকের গলায় কোপ দেয়। এতে তার শ্বাসনালীর কিছু অংশ কেটে যায়।

[৫] স্থানীয় লোকজন গুরুতর আহত আবুল হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান আবুল হোসেন।

[৬] বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত যাত্রীকে আটকের চেষ্টা করছে পুলিশ।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়