শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামিম কামরুল হক: জয়তু লেভ তলস্তয়

হামিম কামরুল হক: লেভ তলস্তয়, যাঁর নামে আর কোনো বিশেষণ, উপাধি, খেতাবের দরকার হয় না। নিজেকে অবতার ঘোষণা করলে বিপুল পরিমাণ অনুসারীও পেয়ে যেতন। জীবনকে কামে-ঘামে, ভোগে-ত্যাগে, অলসতায় আর বিপুল পরিশ্রমে যাপন করে গেছেন। ম্যাক্সিম গোর্কির ভাষায়," ঈশ্বরকে তো দেখিনি, কিন্তু তলস্তয়কে দেখলে মনে হয় ঈশ্বর যেন তাঁরই মতো।"

নিপীড়িত নির্যাতিত দুখোবর সম্প্রদায়কে নিজে জাহাজে তুলে কানাডা পাঠিয়েছিলেন। কাউন্ট থেকে হয়ে গেছেন কৃষক। 'যুদ্ধ ও শান্তি', 'আন্না কারেনিনা', 'পুনরুজ্জীবনে'র মতো মহাকায় উপন্যাসের লেখক, শেষ জীবনে এসব রচনা বাতিল করেছিলেন।
যাপনের বিচিত্র সব সূত্র আছে তাঁর লেখায়। মহাত্মা গান্ধীর ওপর তাঁর বিরাট প্রভাব পড়েছিল। হ্বিটগেনস্টাইনের মতো প্রতিভাও তলস্তয়ের মতোই জীবন চেয়েছিলেন। তিনিও বিপুল বিত্তের জীবন ছেড়ে হয়েছিলেন হতদরিদ্র মানুষ। হ্বিটগেনস্টাইন 'আন্না কারেনিনা' পড়ে ধর্মের প্রকৃত মর্ম বুঝতে পারেন। " আমি কে তা না জেনে আমি বাঁচতে পারি না।"-- লেভিনের এ কথাগুলি হ্বিটগেনস্টাইনকে মাতিয়ে দিয়েছিল। যুদ্ধের সময় তাঁর সর্বক্ষণের সঙ্গী তলস্তয়ের 'দ্য গসপেল ইন ব্রিফ'।

জগতে কত রাজা, সম্রাট, বাদশা, শাহেনশাহ, সিজার, জার এসেছে, হারিয়ে গেছে,-- শেলির সেই কবিতার অজেমেন্ডিয়াসের মতো। মহাকালের ধুলায়, হাওয়ায়, ফেনায় তাদের চিহ্নও নেই। কিন্তু তলস্তয়ের মতো মানুষের কেবল জন্ম হয়। আর কখনোই মৃত্যু হয় না।
গতকাল ছিল তাঁর জন্মদিন। ১৮২৮ সালে ৯ সেপ্টেম্বর তিনি জন্মেছিলেন। তারপর রয়ে গেছেন আমাদের এই নশ্বর পৃথিবীর এক অবিনশ্বর মানুষ হয়ে।জয়তু লেভ তলস্তয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়