শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরহাট মাদ্রাসায় বাবুনগরীর শূন্যপদে হেফাজত মহাসচিব জিহাদী

ওমর ফয়সাল: [২] হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মোতাওয়াল্লি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসাটির মজলিসে শূরার বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন মোতোয়াল্লি নির্বাচিত করা হয়। মাদরাসার প্রধান পরিচালক ও শূরা সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] ইতোপূর্বে দেশের ৫ম বৃহত্তম এই মাদ্রাসার মোতাওয়াল্লি ছিলেন হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। গত ১৯ আগস্ট বাবুনগরীর মৃত্যুর পর গুরুত্বপূর্ণ এ পদটি শুন্য হয়। এর প্রেক্ষিতে মজলিসে শূরার জরুরী বৈঠকের মাধ্যমে নতুন মোতাওয়াল্লি নির্বাচন করা হয়েছে। নব নির্বাচিত মোতাওয়াল্লি নুরুল ইসলাম জিহাদী প্রতিষ্ঠানটির শূরা কমিটিরও সদস্য।

[৪] জানা গেছে, মজলিসে শূরার এ বৈঠক মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। শূরা সদস্য ও হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার এ বৈঠকে নূরুল ইসলাম জিহাদী, মুফতী আব্দুচ্ছালাম চাটগামী, সালাহ উদ্দীন নানুপুরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাহমুদুল হাসান ফতেহপুরী, কারী আনোয়ার, মাওলানা ওমর ফারুক, মাওলানা খোবাইব জিরি, মাওলানা হারুন শুলকবহর সহ মজলিসে শূরার মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

[৫] বৈঠকে নতুন মোতাওয়াল্লি নির্বাচন ছাড়াও শিক্ষার মানোন্নয়ন সহ মাদ্রাসার সার্বিক বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। এছাড়া, শূরা প্যানেলে আরও ৩ জনকে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন- মেখল মাদ্রাসার মাওলানা ওসমান ফয়জী, হাটহাজারী মাদ্রাসার মাওলানা ইয়াহইয়া ও ফটিকছড়ি তালিমুদ্দিন মাদ্রাসার মাওলানা ওসমান। সংশ্লিষ্টরা জানান, নাজিরহাট বড় মাদ্রাসার মজলিসে শূরার ১৬ সদস্যের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা হাফেজ কাসেম ও মাওলানা নোমান ফয়জী সম্প্রতি মারা গেছেন।

[৬] এ তিনজনের শূন্য পদে নতুন তিনজনকে যুক্ত করা হয়েছে। এদিকে, শুরা বৈঠক উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে নাজিরহাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ