শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবা-ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সুজন কৈরী :[২] ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ও রাজধানীর শ্যামপুর থেকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১০।

[৩] শনিবার ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বেচা-কেনার জন্য কয়েকজনে অবস্থানের তথ্যে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন রাস্তা ঢাকা ফিলিং ষ্টেশন এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বাগদাদ হোসেন (৩৮) ও তাহেদুল ইসলাম (২৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৭ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা জব্দ করা হয়।

[৪] অপরদিকে শুক্রবার রাতে র‌্যাব- ১০ এর আরেকটি দল পোস্তগোলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ বাবুল হোসেন (৩২) নামের অপর মাদক কারবারিকে আটক করে।

[৫] র‍্যাব-১০ জানিয়েছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ ও শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা-ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করসছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ