শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ন্যুনতম ১০০ রান করে জিততে চায় নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: [২] সিরিজের প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ নিয়ে কিউই কোচ গ্লেন পোকনালের বোধদয় হলো, মিরপুরে মাঠে ১০০ রান করতে পারলে বাংলাদেশকে ঘায়েল করা যেতো। তিনি এই ধারনার কারণও উল্লেখ করে জানালেন, ৬০ রানে গুটিয়ে যাওয়া দলের বিরুদ্ধে পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে জয়ের বন্দরে পৌঁছাতে প্রথম সারির তিন তিনটি উইকেট হারাতে হয়েছে। এই পিচে নিউজিল্যান্ডের শতক রান হলে ম্যাচের ভাগ্য কিউইদের অনুকুলেও যেতে পারতো। শুক্রবার দ্বিতীয় ম্যাচে সর্বনিম্ম স্কোর অন্তত ১০০ করার লক্ষ্য থাকবে আমাদের।

[৩] মিরপুর স্টেডিয়ামে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১-০তে এগিয়ে থাকা টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ বেশ আত্মবিশ্বাসী জয়ের ধারা অব্যাহত রাখতে। তবে দ্বিতীয় ম্যাচে দলে কোনো পরিবর্তন আসবে কিনা, বলতে পারেননি তিনি।

[৪] ওদিকে কিউই শিবির সিরিজ সমতায় ফিরতে মরিয়া। দলনায়ক টম ল্যাথাম বলেছেন, পিচ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে দ্বিতীয় ম্যাচটি আমরা সেরাটা দিয়েই লড়বো। বাংলাদেশ দলের সামনে রানের বহর একটু বাড়াতে পারলে ম্যাচ জয়ের আশা করা যায়। প্রথম দিন কিছু বুঝে ওঠার আগেই খেই হারিয়ে ফেলেছি। আশাকরি এসবের পুনরাবৃত্তি হবে না। আমরা দৃঢ় প্রত্যয়ী ম্যাচ জয়ের ব্যাপারে।

  • সর্বশেষ