শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি সেনা অফিসারকে হত্যা করে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন জিয়াউর রহমান : ডা. শাহাদাত

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে তৎকালিক মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে পাকিস্তানি সেনা অফিসার কর্নেল জানজুয়াকে হত্যা করে উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন।

[৩] তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে শত্রুমুক্ত করেছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। এটাই ইতিহাস। আমরা চ্যালেঞ্জ করছি, যদি এর বাইরে অন্য কোন ইতিহাস থাকে তাহলে দালিলিক প্রমান দিন।

[৪] বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

[৫] প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির এক বিশাল র‍্যালী বের করা হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

[৬] চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এস. কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নানসহ নেতৃবৃন্দ।

 

  • সর্বশেষ