শিরোনাম
◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল

সাকিবুল আলম: [২] পশ্চিম তীরের রামাল্লা শহরে রোববার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ বছরের জুনে নতুন ইসরায়েল সরকার গঠনের পর এটিই ফিলিস্তিনের সঙ্গে তাদের উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। আনাদুলু এজেন্সি

[৩] এ বৈঠকে গাজা এবং পশ্চিম তীরের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বেনি গানৎজ একটি টুইটবার্তায় বলেন, ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।

[৪] আব্বাস ফাতাহ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক কর্তৃপক্ষের প্রধান হুসেইন আল শাইখ নিশ্চিত করে বলেন, এ বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্ক উন্নয়নের সকল সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়