শিরোনাম
◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি কমার্স বোর্ডের সদস্য হবার জন্য নির্বাচনে দাড়াতে পারবেন বাংলাদেশী প্রবাসীরা

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব থেকে: [২] সৌদি আরবের ডিরেক্টরস অফ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী বোর্ড এর সদস্য হবার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশীসহ সকল দেশের প্রবাসীরা।এমন তথ্য নিশ্চিত করেছে ফেডারেশন অফ সৌদি চেম্বারস।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত যায় যে, সম্প্রতি পরিবর্তন হওয়া নতুন চেম্বারস অফ কমার্স আইনের ফলে সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো কোন বিদেশি প্রবাসী বিনিয়োগকারী চেম্বারস এর ডিরেক্টর বোর্ডের সদস্য হতে পারবেন।

[৪] আইনের এমন পরিবর্তনের ফলে সৌদি আরবের ডিরেক্টরস অফ চেম্বারস বোর্ডের সদস্য হবার জন্য এখন থেকে সৌদি নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক না হলেও হবে ও নতুন আইন অনুযায়ী, চেম্বার্স বোর্ড অফ ডিরেক্টস এর সদস্য হবার জন্য কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে ।

[৫] সদস্য প্রার্থীর একটি ব্যাচেলর্স ডিগ্রি থাকে, তবে এর পাশাপাশি তার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও, প্রার্থীর বয়স সর্ব নিন্ম ৩০ বছর হতে হবে ও

[৬] সৌদি প্রবাসী কোন বিনিয়োগকারী যদি সৌদি ডিরেক্টরস অফ চেম্বারস এর সদস্যপদ এর জন্য নির্বাচন করে জয় লাভ করেন তাহলে তিনি পর পর সর্বোচ্চ ২ বারই এই সদস্যপদে বহাল থাকতে পারবেন বলে শর্তারোপ করা হয়েছে ।

  • সর্বশেষ