শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীনকে ফোন করে কোহলি জিজ্ঞাসা করুক, ওর কী করা উচিত : গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: [২] একেবারেই ছন্দে নেই। রান পাচ্ছেন না বিরাট কোহলি। চলতি ইংল্যান্ড সিরিজে এখনও অবধি একটিও অর্ধশতরান নেই। লিডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭ রান করে অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন। খোঁচা দিয়েছিলেন।

[৩] ক্রিকেট বিশেষজ্ঞরা চিন্তায় পড়ে গেছেন। হল কী বিরাট কোহলির। এক সময়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করা কোহলি এখন টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন। বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। কোহলির ব্যাটিং নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ইংল্যান্ডে তার শেষ চার ইনিংসে স্কোর ০, ২০, ৪২ ও ৭। ২০২০ সালের শুরু থেকে শেষ ১০ টেস্ট ম্যাচে বিরাটের গড় পঁচিশেরও কম।

[৪] কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী? কার কাছে পরামর্শের জন্য যাবেন বিরাট? উপায় বাতলে দিলেন ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কার। তিনি বলেন, বিরাট এখনই শচীন টেন্ডুলকারকে ফোন করে জিজ্ঞাসা করুক যে ওর কী করা উচিত। ও সেটাই করুক যেটা শচীন সিডনিতে করেছিল। ও নিজেকে বলুক যে আমি এখন কভার ড্রাইভ মারব না। কোহলি পঞ্চম থেকে সপ্তম স্টাম্পের মধ্যে আউট হচ্ছে। ২০১৪ সালেও অফস্টাম্পের বাইরে আউট হয়েছিল। এটা নিয়েই আমি চিন্তিত। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়