শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারী ফুটবলারদের দেহ নিয়ে কটুক্তি করায় বিপাকে তানজানিয়ার রাষ্ট্রপতি

স্পোর্টস ডেস্ক :[২]তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান নিজে নারী হয়েও তার দেশের নারী ফুটবলারদের নিয়ে কটূক্তি করেছেন। পুরুষ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, নারী ফুটবলারদের বুকের গঠন ছেলেদের মতো হওয়ায় তাদের কেউ বিয়ে করবে না! কেউ বিয়ে না করলে নারী ফুটবলাররা জীবনে কী করবে- সেটা নিয়েও তিনি মন্তব্য করেন।

[৩]একজন রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর দেশটির রাজনৈতিক অঙ্গন এবং সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় উঠেছে।

[৪]গত রবিবার ওই অনুষ্ঠানে সামিয়া হাসান বলেন, যে নারী ফুটবলারদের বুকের গঠন ঠিক নয়, তাদের দেখে ঠিক মেয়েদের মতো লাগে না। তাদের ছেলে মনে হয়। ওদের মুখের দিকে তাকালে বিয়ে করার আগে দুইবার ভাবতে হবে। মেয়েদের বিয়ে করতে হলে তাদের দেখতে আকর্ষণীয় হতে হবে। এই গুণ অন্তত তাদের থাকা উচিত। কিন্তু তাদের (নারী ফুটবলার) মাঝ থেকে সেই গুণগুলো উধাও হয়ে গেছে।

[৫]গত মার্চ মাসে তানজানিয়ার দায়িত্ব নেন হাসান। তিনি তানজানিয়ার প্রথম এবং আফ্রিকা মহাদেশের একমাত্র নারী রাষ্ট্রপতি। - ফিফা/ বিবিসি

  • সর্বশেষ