শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮ কেজি গাঁজাসহ  দুই মাদককারকারী গ্রেপ্তার

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় গোটা গাইবান্ধা জেলা মাদকমুক্ত করতে এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনসমূহে মাদকবিরোধী পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

[৩] থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে এসআই বেলাল হোসেন, এসআই জিয়ারুল হক, এএসআই রাম চন্দ্র প্রামানিকসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালায়।

[৪] উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী গ্রাম এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত যানবাহন তল্লাশীকালে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সামিউল এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয়। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার টাপারজান গ্রামের আঃ জোব্বারের ছেলে রাকিব হাসান (২১) নিকট একটি ট্রাভেল ব্যাগে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

[৫] অপরদিকে; একই স্থানে দুপুর দেড়টার দিকে ফাইভ স্টার নামীয় একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয়। একই লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রামের ছায়েদ আলীর ছেলে চাঁন মিয়া (২১) নিকট থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

[৬] থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গাইবান্ধা কোর্ট থেকে হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা সঞ্চয় বিশ্বাস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়