শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনিয়র ওয়ার্ল্ডে রানার-আপ হল ইরানের জিআর টিম

রাশিদ রিয়াজ : ইরানের গ্রেকো-রোমান টিম রাশিয়ার উফায় জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়েছে। ১৩০ পয়েন্ট পেয়ে ইরানের এ দলটি একটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও পাঁচটি তাম্র পদক পায়। স্বাগতিদক দেশ রাশিয়া ১৮৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ১০১ পয়েন্ট পেয়ে আজারবাইজান তৃতীয় স্থান অধিকার করে। ৫৫ কেজি ফাইনাল বাউটে উজবেকিস্তানের আলিমার্দন আব্দুলায়েফকে হারিয়ে ৩-১ সেটে আমিররেজা দেহবোজর্গি স্বর্ণ পদক জেতেন। রাশিয়ার দিনিসলাম বামাতোফের কাছে ৬০ কেজি ফাইনাল বাউটে ৭-৩ সেটে হেরে যান সাইদ এসমায়েলি। রোমানিয়ার মানুয়েল স্টোইকাকে ৬৩ কেজিতে ৯-০ সেটে পরাস্ত করেন ইমান মোহামাদি। মিসরের এমাদ আবোলাট্টাকে পরাস্ত করেন মোহাম্মাদহোসেইন আজারমদখত। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়