শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক মাসুদুল হককে হুমকি : সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের নিন্দা

চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রামের যুগ্ম সম্পাদক, ডিবিসি নিউজ চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো ইন-চার্জ মাসুদুল হককে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

[৩] শনিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

[৪] চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ববোধ থেকে বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি নিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে থাকেন। পরিবেশিত সংবাদের বিষয়ে কারো ভিন্নমত কিংবা আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তার প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু তার পরিবর্তে সাংবাদিককে হুমকি-ধমকি কিংবা নানাভাবে হয়রানির চেষ্টা পক্ষান্তরে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

[৫] সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মাসুদুল হককে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে সাংবাদিকতা পেশায় যারা বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করছে তাদের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।

[৬] প্রসঙ্গত, সাংবাদিক মাসুদুল হক ডিবিসি নিউজ চ্যানেলে সম্প্রতি ‘আওয়ামী লীগে ভুঁইফোড় সংগঠন’ ও ‘নিবন্ধনহীন আইপি টিভি ও অনলাইন টিভি’ নিয়ে পৃথক দু’টি সংবাদ পরিবেশনের পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে মোবাইল ফোনে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এছাড়া এ ধরণের একটি নিবন্ধনহীন প্রতিষ্ঠান থেকে হয়রানির উদ্দেশ্যে তাঁর প্রতি উকিল নোটিশও পাঠানো হয়েছে।

[৭] এ ব্যাপারে সাংবাদিক মাসুদুল হক সিএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

  • সর্বশেষ