শিরোনাম
◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয় 

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটরসাইকেলে ছাগল চুরি করে এরা দুই ভাই

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] মোটর সাইকেলে ঘুরে ছাগল চুরি করা দুই ভাইকে আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।

[৩] আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন(৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন(৩২)।

[৪] শনিবার(২১ আগস্ট) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

[৫] তিনি বলেন, পার্লসার মোটর সাইকেল যোগে শুক্রবার (২০ আগস্ট) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপ। আদিতমারী উপজেলার স্বর্নামতি সেতুর পুর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমানের ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটর সাইকেলে তারা দুই ভাই দাড়িয়ে একটি ছাগল তুলে নিয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট হয়। পরে ছাগল মালিকের চিৎকারে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

[৬] পরে সেতুপাড়ের লোকজন তার পিছনে মোটর সাইকেল ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই চোরকে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটর সাইকেলসহ চোর মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপনকে আটক করেন। উদ্ধারকৃত ছাগলটির আনুমানিক মুল্য ৩ হাজার টাকা।

[৭] এ ঘটনায় রাতে ছাগল মালিক জামিনুর রহমান বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করলে সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা মোটর সাইকেল যোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

  • সর্বশেষ