শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়ায় পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি

মারুফ মালেক: [২] পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত ঘটছে। এছাড়া নদী ভাঙন, ঘাট সংকট ও যানবাহনেরের তুলনায় ফেরি কম থাকায় উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঢাকা পোস্ট।

[৩] শুক্রবার (২০ আগস্ট) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত ৩ কিলোমিটার জুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি দেখা গেছে। এর মধ্যে রয়েছে কিছু যাত্রীবাহী যানবাহনও। এছাড়া ঘাট এলাকার যানজট মুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রাখা হয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়। সময় টিভি।

[৪] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সময়ও বেশি লাগায় ট্রিপ সংখ্যাও কমে যাচ্ছে। ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়